বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

চোরের গাড়িচাপায় যুবক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বরিশালের উজিরপুরে চোরের গাড়িচাপায় সাগর মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা (২৪) উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে। আহতরা হলেন একই এলাকার নাঈম হাওলাদার ও কাওছার হাওলাদার।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও বাছুর চুরি করে ট্রাকযোগে পালানোর চেষ্টা করে একদল চোর। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী মহাসড়কে চোরদের গাড়ি গতিরোধের চেষ্টা করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাওছার হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১০

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১১

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১২

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৩

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১৪

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১৫

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৭

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৮

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৯

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

২০
X