সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ নামক সংগঠন। বুধবার (০৮ অক্টোবর) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবিতে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গেছে। বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেন সংস্কারের কাজ ২ মাসের পরিবর্তে ৬ মাসেও শেষ হচ্ছে না। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। বিগত ২ বছর ধরে ময়লা পানি খেতে হচ্ছে।

তিনি বলেন, পানির বিল দিয়ে আমরা ময়লা পানি খাব কেন। বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলে বিল বন্ধ রাখা হোক। এ সময় তিনি উন্নয়ন কাজে ঠিকাদারদের গাফিলতির অভিযোগ তোলেন। আগামী ১৫ দিনের মধ্যে বাসযোগ্য নগরী করতে না পারলে আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন শেষে, জনভোগান্তিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ ও কর প্রত্যাহার এবং জলাবদ্ধতা নিরসন করার দাবি জানিয়ে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় প্রধান নির্বাহী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X