টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ড. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ড. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

ড. হাফিজুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি। বর্তমানে তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় জামায়াতের ডাকে সাড়া দিয়ে তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন।

জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানায়, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানকে মাঠে নামিয়ে সংগঠনটি গাজীপুর-৬ আসনে নতুন রাজনৈতিক ধারা ও পরিবর্তনের বার্তা দিতে চায়।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ড. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, আমাকে যখন আমিরে জামায়াত ফোনে জানালেন, ‘আপনাকে গাজীপুর-৬ থেকে নির্বাচন করতে হবে’, তখন আমি আমার দায়িত্ববোধ থেকেই বিলাসবহুল চাকরি ছেড়ে দেশে ফিরে আসি। ইনশাআল্লাহ, গাজীপুর-৬ আসনের জনগণের প্রতিনিধি হয়ে পরিবর্তনের পথে কাজ করব।

তিনি আরও বলেন, আমাদের স্লোগান— ‘গাজীপুর-৬ পরিবর্তন চাই’। এই এলাকায় ছিনতাই, ডাকাতি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবস্থা নাজুক। আমরা শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে শ্রমজীবী মানুষের জন্য ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ কেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X