ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

বৃদ্ধ ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসে। ছবি : সংগৃহীত
বৃদ্ধ ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসে। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুদিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারও নিহত আয়েশা বেগমের ছেলে সালাম ও পিন্টুর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান স্থানীয় মজিদ হোসেন, একই এলাকার আতিয়ার রহমানর ছেলে সুমন, ইয়াকুব ও আব্দুল বারেক।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স. ম. আব্দুন নূর বলেন, নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১১

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১২

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৩

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৪

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৫

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৬

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৭

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৮

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৯

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

২০
X