চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

আটক ইউসুফ হোসেন বিজয়। ছবি : সংগৃহীত
আটক ইউসুফ হোসেন বিজয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে এক ট্রাকচালকের হাতে আরেক ট্রাকচালক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে সদরঘাট থানাধীন সদরঘাট রোডের সদরঘাট জেটি গেটের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নিহত সজীব চন্দ্র নাথ (৩০) মিরসরাইয়ের তেমহনী বাসিন্দা প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদরঘাট রোডের সদরঘাট জেটি গেটের সামনে রাস্তার ওপর জিপিএইচের স্ক্র্যাপ বহনের উদ্দেশ্যে অপেক্ষমাণ হাক্কানী ট্রান্সপোর্টের দুই চালকের মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ড্রাইভার মো. ইউসুফ হোসেন বিজয় (২৪) সজীব চন্দ্র নাথের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। উপস্থিত অন্যান্য ড্রাইভার তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিলে পথেই মৃত্যু হয়।

এ বিষয়ে থানার ওসি আবদুর রহিম বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারীকে আটক করেছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X