চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে মো. শরীফ (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা একটি অনুষ্ঠানের আয়োজন করে, যার একটি অংশ ছিল কনসার্ট। তবে কনসার্ট আয়োজনের আলাদা অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালে উশৃঙ্খল কিছু যুবক ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা কালবেলাকে বলেন, ‘হোন্ডা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।’

এদিকে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। তবে পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘জিইসি মোড় থেকে শরিফ নামে এক গুলিবিদ্ধ যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে একদল যুবক, আর ভেতরে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ছেন।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর জামান কালবেলাকে বলেন, ‘জিইসি কনভেনশন হলে কনসার্টের অনুমতি ছিল না। তবে হোন্ডা কোম্পানির মূল অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যান্ডদল আর্টসেল দুইটি গান পরিবেশনের পর মঞ্চ ছাড়লে কনসার্টস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কিছু যুবক রাজনৈতিক স্লোগান দিলে বিশৃঙ্খলা শুরু হয় বলে তারা দাবি করেন। তবে পুলিশের দাবি, ‘স্লোগান নয়, কিছু উশৃঙ্খল যুবকের ভাঙচুরের কারণেই’ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X