চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বউ নিয়ে ঘরে প্রবেশের পরই ডাকাতের হানা, স্বর্ণালংকার লুট

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন বউ নিয়ে বর ঘরে প্রবেশের পরই ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত বিয়ে বাড়িতে হানা দিয়েছে। এ সময় ডাকাতরা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলায় বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের কয়েকজন আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। সাদা গেঞ্জি ও জিন্স পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে।

জানা গেছে, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে বর পক্ষরা রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন।

বর আরিফুল ও তার বড় ভাই আলমগীর জানান, বাড়ি ফেরার কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা আটজন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। এ সময় তারা ঘরে থাকা নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির আশপাশে অবস্থান করছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১০

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১১

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১২

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৩

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৪

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৫

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৬

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৭

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৮

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৯

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

২০
X