জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

ফিরোজ আলমগীর। ছবি : সংগৃহীত
ফিরোজ আলমগীর। ছবি : সংগৃহীত

দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে জুলাই বিপ্লবের আদর্শ পরিপন্থি উল্লেখসহ বিভিন্ন অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) এরই মধ্যে তিনি পদত্যাগপত্র এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠিয়েছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন।

ফিরোজ আলমগীর তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও দলের অবস্থান বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মনে করেন। এ ছাড়া চিহ্নিত আওয়ামী নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দল যে নীতি পোষণ করছে বা সমর্থন করছে, সেটি তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত বলে বোধ করেন ফিরোজ আলমগীর। এসব বিষয় তাকে হতাশ করেছে!

ফিরোজ আলমগীর আরও উল্লেখ করেন, তিনি আশা করেছিলেন, একটি বিল্পব-পরবর্তী সময়ে এনসিপি একটি নতুনধারার রাজনীতি নিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। তাতে তিনি মর্মাহত হয়েছেন। ভবিষ্যতে এনসিপি আন্দোলনে শহীদ পরিবারগুলো এবং আহতদের কথা বুঝতে আগামীতে চেষ্টা করবে; শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শে কেন্দ্র কাজ করবে বলে পদত্যাগ পত্রে আশাবাদ ব্যক্ত করেছেন ফিরোজ আলমগীর। সেইসঙ্গে তিনি এনসিপির সব কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ফিরোজ আলমগীর বলেন, ‘আমি লিখিতভাবে আমার পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি।’ দলের জুলাই আদর্শ ও ব্যক্তিগত নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জেলা যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী কালবেলাকে বলেছেন, ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে সোমবার পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ে

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১০

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১১

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১২

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৪

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৫

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৬

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৭

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৮

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

২০
X