জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

বাঁ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী ও জামায়াতে ইসলামীর রাশেদুল আলম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী ও জামায়াতে ইসলামীর রাশেদুল আলম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী ও জামায়াতে ইসলামীর রাশেদুল আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দুজনকে সশরীরে উপস্থিত হয়ে আগামী ১১ জানুয়ারি লিখিত কারণ দর্শাতে বলেছেন জয়পুরহাট নির্বাচনী বিচারিক অনুসন্ধান ও বিচারিক কমিটির জ্যেষ্ঠ বিচারক ফয়সল আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘মো. আব্দুল বারী বিএনপি মনোনীত জয়পুরহাট-২ আসনের প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে (ফেসবুক পেজ সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বারী স্যার ও হানিফ মোহাম্মাদ) দেখা যায়, আপনার সমর্থকরা গত ২৩ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকায় এবং হাটবাজারে আপনার ছবি সংবলিত ধানের শীষ মার্কার হ্যান্ড বিল নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আপনার বিরুদ্ধে কেন আইনিব্যবস্থা নেওয়া হবে না তৎমর্মে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’

অপরদিকে জামায়াত প্রার্থী রাশেদুল আলমের নোটিশে বলা হয়েছে, ‘এস এম রাশেদুল আলম জামায়াতে ইসলামী দলের মনোনীত জয়পুরহাট-২ আসনের প্রার্থী। আপনার ভেরিফাইড ফেসবুক আইডিতে (রাশেদুল আলম সবুজ) গত ২৭ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আপনার ছবি সংবলিত পোস্টার নির্বাচনী প্রচারণার জন্য পোস্ট করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। আপনার বিরুদ্ধে কেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে সশরীরে উপস্থিত হয়ে ১১ জানুয়ারি কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

এ দুই দলীয় প্রার্থীদের এমন কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন। এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তা স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে প্রার্থীদের কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এর ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিব ঢাকা, জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ছয়জনকে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X