শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদলের দুই নেতা। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদলের দুই নেতা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার ছাত্রদলের তরুণ দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন এলাকার যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ এবং পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের নেতা মুজিবুল হক দুর্জয়। নিহত রোমান আহমেদ পূর্ব শামাইল মৃধাকান্দির তোতা মৃধার ছেলে এবং অপরজন বাহাদুরপুর শামসুল মিয়ার ছেলে।

জানা গেছে, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে শিবচর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রোমান আহমেদ নিহত হন। আর গুরুতর আহত দুর্জয়কে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘রোমান ও দুর্জয় ছিলেন ত্যাগী, মেধাবী এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তাদের মৃত্যু ছাত্রদলের জন্য অপূরণীয় ক্ষতি।’

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও এলাকাবাসী মিলে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। কিন্তু কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করলে তাদের শিবচরের পাঠানোর তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম কালবেলাকে বলেন, যেহেতু বিষয়টি আমার থানার বাইরে তাই অফিসিয়ালভাবে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। আপনারা যে রকম শুনেছেন আমরা এভাবেই স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে বিষয়টি খুবই দুঃখজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X