চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

চট্টগ্রামে মানববন্ধনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। ছবি : কালবেলা
চট্টগ্রামে মানববন্ধনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, পিআর পদ্ধতি এখন সময়, জনগণ এবং গণতন্ত্র রক্ষার দাবি। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে একটি গণভোট (Referendum) আয়োজন করুন। অন্যথায়, এ দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই আমরা এর চূড়ান্ত সমাধান করব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত নগরীর ওয়াসার মোড়ে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবারের নির্বাচনের পরই প্রশ্ন থেকে যায়, জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় না। বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি গ্রহণ করা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশের জনগণ আর এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি মেনে নেবে না।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল সংসদে আসন পাবে তাদের মোট ভোটের আনুপাতিক ভিত্তিতে। এতে কোনো ভোট নষ্ট হবে না, ছোট-বড় সব দলই জনগণের প্রকৃত সমর্থনের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে। এটি শুধু ন্যায়সংগত নয়, বরং জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। বর্তমান ব্যবস্থায় দেখা যাচ্ছে, অনেক সময় অল্পসংখ্যক ভোট পেয়ে কোনো দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আর প্রকৃত জনপ্রিয়তা থাকা দলগুলো সংসদের বাইরে থেকে যায়। এই অবিচার যতদিন থাকবে, ততদিন দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বাংলাদেশে আলাদাভাবেই গণভোট আয়োজনের নজির রয়েছে। একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি বিভ্রান্তিমূলক। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া ‘রাষ্ট্রপতি আস্থা গণভোট’ এবং ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার আমলে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের লক্ষ্যে ‘সাংবিধানিক গণভোট’ আয়োজন করেছিলেন। এছাড়া স্বৈরাচারী এরশাদ শাহীও ১৯৮৫ সালে ‘প্রেসিডেন্ট আস্থাভোট’ এর গণভোট করেছিলেন।

তিনি বলেন, ডক্ট্রিন অব নেসেসিটি বা সময়ের প্রয়োজনে প্রভিশনাল সাংবিধানিক আদেশের সুযোগও রয়েছে। ১৯৭০ সালে পাকিস্তানের সংহতি রক্ষার ওয়াদা দিয়ে নির্বাচিত ন্যাশনাল এসেম্বলী এবং প্রভিশনাল এসেম্বলীতে নির্বাচিত সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করে ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান সত্যায়ন করা হয়েছিল। ডক্ট্রিন অব নেসেসিটি অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত কেয়ারটেকার সরকারের অধীনে ১৯৯১ সালের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। কাজেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার সুযোগও রয়েছে।

উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী প্রমুখ।

উল্লেখ্য, মানববন্ধনটি মুরাদপুর থেকে শুরু হয়ে ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখানবাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড় হয়ে আগ্রাবাদ বাদামতলা মোড় পর্যন্ত বিস্তৃত ছিল।

এ কর্মসূচিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X