চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ
চাকসু নির্বাচন

ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

চাকসু নির্বাচনে এজিএস পদ থেকে আনোয়ার হোসেন নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে এজিএস পদ থেকে আনোয়ার হোসেন নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এজিএস পদ থেকে আনোয়ার হোসেন নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় আনোয়ার হোসেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুবুর রহমানের প্রতি সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজিএস পদে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীই যোগ্য। তবে সময়ের অভাব, বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি স্বেচ্ছায় প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছি। আইয়ুবুর রহমানের প্রতি আমার সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করব। ছাত্রদল সমর্থিত পূর্ণ প্যানেলের প্রতিও আমার সমর্থন রইল।’

এ বিষয়ে জানতে চাইলে আইয়ুবুর রহমান বলেন, ‘আনোয়ার ভাই স্বেচ্ছায় আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি মনে করেন, তার পরিকল্পনা ও কাজগুলো আমার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সেই বিশ্বাস থেকেই তিনি আমাকে সমর্থন জানিয়েছেন।’

তিন দশকের বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম চাকসু নির্বাচন। সোমবার ছিল প্রচারণার শেষ দিন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, এরপর শুরু হবে ভোট গণনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X