চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মো. তামিম নামের আরেক ছাত্রদলকর্মী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সমবয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত অপি দাশ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তার বাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকায়। তিনি মিন্টু দাশের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে দুর্বৃত্তরা অপি দাশ ও তামিমের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে অপি দাশ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত তামিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা নিহতের সমবয়সী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের শনাক্তে অভিযান চলছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X