মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা
কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শহরের চৌমুহনায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রতিনিধি আদনান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সানাউল ইসলাম সুয়েজ, এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও ন্যায়ের পথে নিরপেক্ষ সাংবাদিকতার ধারা বজায় রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা বলেন, একটি নির্ভীক গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি, আর সেই দায়িত্ব কালবেলা অনবদ্যভাবে পালন করছে।

আলোচনা সভার পর এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। আলোচনায় কালবেলার সাংবাদিকরা বলেন, এ যাত্রা ছিল দায়িত্ব ও চ্যালেঞ্জের, আগামী দিনে জনগণের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তরুণ লেখক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মহসীন, এনটিভি ইউরোপের প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিয়া শিশির ও রুহুল আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X