কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

কর্মস্থল। ছবি : সংগৃহীত
কর্মস্থল। ছবি : সংগৃহীত

সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা। ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন এ ঐচ্ছিক ছুটি নিতে পারেন তারা। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

তবে ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটির দিনগুলো বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত থাকে।

আগামী ২০ অক্টোবর সোমবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্যামা পূজা উপলক্ষে নেওয়া যাবে ঐচ্ছিক ছুটি। এর আগের দিন রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস। তার আগে রয়েছে ১৭ অক্টোবর শুক্র ও ১৮ অক্টোবর শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি।

সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং এর সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন। তবেই তারা ১৭ থেকে ২০ অক্টোবর টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

অর্থাৎ চলতি অক্টোবরেই টানা চার দিনের এ ছুটির সুযোগ মিলবে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের।

ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিমরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারেন। এ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন এ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X