নোয়াখালী ব্যুরো ও হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
নোয়াখালীতে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

নোয়াখালীতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘পিজ্জা টাউন’ -এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মাহমুদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু কায়েস মাহমুদ নূর হোসেন।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিরণ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহদাত হোসেন বাবু, ঢাকা পোস্টের নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই পত্রিকা জনগণের অধিকার ও দেশের ইতিবাচক পরিবর্তনের পক্ষে কলম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। বক্তারা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা ও সাহসিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কালবেলার সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, চাটখিল প্রতিনিধি আবুল কালাম, হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান, সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম, উপকূল সংবাদদাতা মো. আশিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ।

শুরুতে প্রথমে কোরআন তিলাওয়াত করেন নুর হোসেন। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কালবেলা পরিবারের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X