ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা
ফেনীতে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে ফেনী প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, খেলাফত মজলিসের নোয়াখালী জোনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ইকরামুল হক,খেলাফত মজলিসের ফেনী জেলা যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, এবি পার্টির ফেনী জেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ, বাংলাদেশ টুডের ফেনী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাছুম বিল্লাহ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক হাসান, সেক্রেটারি মহি উদ্দিন, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লা আল মামুন, ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন,আরটিভি ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ফেনী জেলা প্রতিনিধি এম,এম আকাশ, গাজী টিভির ফেনী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজি প্রমুখ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দৈনিক কালবেলা অতি অল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে নির্ভিকতা ও সততার জন্য পত্রিকাটি আজ ব্যাপক সমাদৃত। পত্রিকাটি তার নিজস্ব মহিমায় আরো অনেকদুর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X