ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আদর্শিক চেতনার দিক থেকে আমরা সবার থেকে আলাদা : ছাত্রশিবির সভাপতি

ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আদর্শিক চেতনার দিক থেকে আমরা সবার থেকে আলাদা।

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদেরই বিরোধিতা করা হয়েছে।

তিনি বলেন, আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েক ভাইকে আহত করেছে। তাদের সঙ্গে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।

ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুজ্জামান পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X