আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড

মো. ইয়াসিন মিয়া। ছবি : সংগৃহীত
মো. ইয়াসিন মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মো. ইয়াসিন মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে আখাউড়া থানা পুলিশ শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মো. লুৎফুর মিয়ার টিনশেডের ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার গভীর রাতের কোনো এক সময় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে। ইয়াসিন মিয়া (১৭) লুৎফুর রহমানের ছেলে। প্রেম সংক্রান্ত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

মৃতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সঙ্গে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোথায় থেকে দিবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আমার ছেলের মৃতদেহ।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনমালিন্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X