কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টা ১৮ মিনিটের দিকে বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়।

কয়েক মিনিটের মধ্যেই আগুন লেলিহান ছড়িয়ে পড়ে এবং পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও গবাদিপশু দগ্ধ হতে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর রাত ১০টা ৪২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘরে থাকা ৮টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি, তবে পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের দল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ঘরগুলো ছিল টিনশেড ও কাঠের তৈরি, আর বৈদ্যুতিক তারের সংযোগ ছিল ঝুঁকিপূর্ণ। ফলে সামান্য শর্ট সার্কিটেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের লেলিহান শিখায় তারা কিছুই বের করতে পারেননি। চোখের সামনে ঘর, জিনিসপত্র, গবাদিপশু—সব পুড়ে ছাই হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X