বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বন্ধু আছে, প্রভু নেই : ডা. জাহিদ

দিনাজপুরের বিরামপুরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
দিনাজপুরের বিরামপুরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার নির্ভয়ে ভোট দেবেন। বিএনপির বন্ধু আছে, কিন্তু প্রভু নেই।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, ভবানীপুর মাদ্রাসা মাঠ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত পথসভাগুলোতে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মানুষকে বিভ্রান্ত করতে অনেকে আজ নানা কথা বলছে। কেউ বলছে—এই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলব—দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশ করার অধিকার একমাত্র হজরত মুহাম্মদ (সা.)-এর। তার বাইরে কারও কোনো সুপারিশের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, যেদিন বিচার হবে, সেদিন কেউ কারও জন্য কিছুই করতে পারবে না। একমাত্র নিজের আমলই আল্লাহর রহমত পাওয়ার উপায়। এমনকি বাবা-মাও নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের সবার উচিত নিজের আমল ও কর্মের দিকে মনোযোগ দেওয়া।

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, যুবদলের সদস্যসচিব মিঞা মো. শিরন আলম, যুবদলের সাবেক আহ্বায়ক হাসানুজ্জামান হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভায় সভাপতিত্ব করেন বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মাবুদ খন্দকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X