কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে : আমীর খসরু

বিশ্বের প্রতিটি দেশের সাথে আমাদের সম্পর্ক হবে : আমীর খসরু
জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে। পরস্পরের প্রতি সম্মান রেখে, পরস্পরের স্বার্থ রক্ষা করে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ না করার মাধ্যমে সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, আমাদের ভূরাজনৈতিক যে কৌশল, সেই কৌশল আমরা নির্ধারণ করব। কারও কথামতো সে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়গুলোকে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশ্চিত করব। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

তিনি বলেন, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষতা। গত ১৭ বছর আমরা লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে যাবে, যা আমি বিভিন্ন সময়ে বলেছি। যেহেতু নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে।

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যাদের অবদান নিয়ে প্রশ্ন রয়েছে তাদের সরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়া। গত এক-দেড় বছরে সরকারের বিভিন্ন জায়গায় অনেক বদলি হয়েছে। এসবের কিছু কিছু বিষয়ে প্রশ্ন রয়েছে। সে কারণে এই জায়গাগুলো ঠিক করতে হবে।

কেয়ারটেকার সরকারের যে চরিত্র তা সংবিধানে বলা আছে। কেয়ারটেকার সরকার কীভাবে পরিচালিত হবে সেটাও সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকার যেহেতু কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, তাই তাদের এই মুহূর্ত থেকে কেয়ারটেকার সরকারের বৈশিষ্ট্য পালন করতে হবে।

বর্তমানে বিএনপি বড় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তো চাইলে রাস্তায় নেমে যেতে পারতাম। আমরা সমস্যার সমাধানে রাস্তায় যাইনি, আমরা আলোচনার টেবিল বেছে নিয়েছি। কারণ আমরা রেসপন্সিবল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। আমরা জোর করে কিছু আদায় করতে চাইনি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X