মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতেই তিন ট্রান্সমিটার চুরি

বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সমিটার। ছবি : কালবেলা
বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সমিটার। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বড়বগি ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের মোমেশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।

তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইমরান শেখ কালবেলাকে বলেন, বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি।

তালতলী থানার ওসি শরীফুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X