রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া এলাকার আজিজুর রহমান (৪০) ও একই এলাকার সইবুর রহমান (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটি হার্ট এলাকায় ইউটার্ন নেওয়ার মুহূর্তে ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন কালবেলাকে বলেন, ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় শাহ মখদুম থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে চালক ও সহকারী কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X