নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ যাকেই হুমকি মনে করেছে তাকেই হত্যা-গুম করেছে’

নরসিংদী সরকারি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
নরসিংদী সরকারি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগে বাংলাদেশ এক প্রকার জুলুমতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমাজের সবচেয়ে কিং পার্সনদের হত্যা করেছে তারা।

তিনি বলেন, যারাই আওয়ামী লীগের ক্ষমতার জন্য হুমকি হয়েছে, সেটা জামায়াত, শিবির কিংবা ইসলামী দল বা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন, তাদের গুম ও হত্যা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রশিবির শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, পরিবারগুলোকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে ক্ষমতায় টিকে থাকার জন্য খুনি হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, যত খুশি মেরে ফেল, নারী-শিশু-বৃদ্ধ কোনো বিষয় না, আমার ক্ষমতায় টিকে থাকতে। এ যে মানুষের ওপর ঝুলুম এবং তাদের অহংকারই পতনের কারণ ছিল।

তিনি আরও বলেন, ছাত্রশিবির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোনো নির্বাচনে বিজয়ী হলে বিশাল শোডাউন ও বিজয় মিছিল হতো, উৎসবের শেষ থাকত না। চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা কোনো বিজয় মিছিল করি নাই। আমরা মানুষদের দেখিয়েছি কোনো দায়িত্ববোধ অর্জন করলে উৎসবের কোনো বিষয় থাকে না। দায়িত্ববোধের জায়গা থেকে যেন কোনো অহংকার সৃষ্টি না হয় সেজন্য আল্লাহর কাছে মাথা নত করে আমরা বিজয় উদযাপন করেছি।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর (জিএস) এস এম ফরহাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা মিনহাজুর রহমান, অ্যাডভোকেট আমীর হোসেন, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X