পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

দেশের বিভিন্ন জেলা-উপজেলার পর এবার রাজবাড়ীতেও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। শনিবার (১৩ জুন) সকালে মিছিলের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজবাড়ীমুখী হয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে একটি ব্যানার হাতে অংশ নিতে দেখা যায়। ব্যানারে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি ছিল।

ব্যানারে লেখা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।

এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহ।

জানা গেছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নেতৃত্বে শনিবার ভোরে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলজুড়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের। এর মধ্যে ছিল, টিপু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, মুক্তি চাই, মুক্তি চাই, জেলবন্দিদের মুক্তি চাই এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১১

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১২

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৪

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৫

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১৬

টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা

১৭

কুমিল্লায় আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বাজিমাত  

১৮

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৯

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

২০
X