মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ভাইয়েরা দেশটাকে গড়ার স্বপ্ন দেখছেন : জিএস ফরহাদ

ডাকসু জিএস এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
ডাকসু জিএস এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, আমাদের ভাইয়েরা দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখছেন। তারা একদিন এই দেশটাকে নেতৃত্ব দেবেন। সেই স্বপ্নই দেখি। সে জন্য আমাদের একযোগে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ইসলামী ছাত্রশিবিরের প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, যার যার জায়গা থেকে আমি থেকে যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমরা একটা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারব ইনশাআল্লাহ। যে বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ের দুর্নীতি, অপরাধ, দুঃশাসন মুক্ত হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, ধর্ম বিবেচনার বাইরে এসে সকল মতের, একযোগে সবগুলো ক্যাম্পাসের সব বয়সের শিক্ষার্থীরা আমাদের সমর্থন করেছেন। শুধু তাই নয় দেশের গ্রাম পর্যায়ের স্কুলের শিক্ষার্থীরাও শিবিরকে পছন্দ করছেন, গ্রহণ করছেন তাদের অভিভাবকরাও। এটা আমাদের জন্য বড় আমানত। আমাদের কাছে তাদের যে প্রর্তাশা আমরা যেন তা রাখতে পারি। আমাদের দ্বারা কোনো মানুষের প্রত্যাশার খেয়ানত যেন নষ্ট না হয়। কোনো শিক্ষার্থীর অকল্যাণ যেন না হয়। সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।

ডাকসুর জিএস বলেন, ছাত্র শিবিরকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা যেভাবে গ্রহণ করেছে বা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এই আস্থার প্রতিদান আমাদের কর্মের মধ্য দিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমানত। আমরা যদি কোথাও ভুল করি, ফেল হই, কোথাও ব্যর্থতার পরিচয় দেই, এটা হবে আমানতের চূড়ান্ত খেয়ানত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X