লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশের ওজন আড়াই কেজি, বিক্রি হলো কত

জেলের জালে ধরা পড়া ইলিশ। ছবি : কালবেল
জেলের জালে ধরা পড়া ইলিশ। ছবি : কালবেল

লক্ষ্মীপুরের কমলনগরে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। পরে মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার ২০০ টাকা। রোববার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

জানা যায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান। শনিবার রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন ব্যবসায়ী আমির। তবে নদীতে মাছ কম পাওয়াতে এমন চওড়া দাম পেয়েছেন তিনি।

আড়তদার বাবুল বলেন, জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেক মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২০০ টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজ প্রথম। এত বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি, অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X