কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী

অ্যাডভোকেট মোহাম্মদ আলী। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট মোহাম্মদ আলী। ছবি : সংগৃহীত

ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো, নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া বাজারে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আলী বলেন, ইনসাফ ইসলামের শিক্ষা। কিন্তু বৃহত্তর জৈন্তাবাসী ইনসাফ থেকে বঞ্চিত। তারা নিজেদের সম্পদ নিজেরাই ভোগ করতে পারেন না। যারাই সংসদে গিয়েছেন, এই জনপদের মানুষদের বার বার ঠকিয়েছেন। তাই প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলা আজও পিছিয়ে রয়েছে। সব দিক থেকে পিছিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, আপনারা আর কত ঠকা খাবেন। নিজেদের অধিকার আদায়ে এবার সোচ্চার হোন। সৎ-যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠান। জমিয়ত প্রার্থীদের সংসদে পাঠান। ইনশাআল্লাহ আমরা আপনাদের আমানত রক্ষায় সচেষ্ট থাকব। জমিয়ত সচেষ্ট থাকবে।

জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শায়খুল হাদিস মাওলানা হোসাইন আহমদ গনিকান্দী। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম বৈলাগ্রামী, লাফনাউট মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা ফয়জুল করিম, জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবু বকর রাউতগ্রামী, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা বাহা উদ্দীন বাহার, হাফিজ জাকির হোসাইন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা আব্দুল করীম, মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ, হাফিজ সোহাইল আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X