কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

অ্যাডভোকেট মোহাম্মদ আলী | পুরোনো ছবি
অ্যাডভোকেট মোহাম্মদ আলী | পুরোনো ছবি

জনগণের আমানত রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

তিনি বলেন, জমিয়ত জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা। আমরা জনগণের দোয়া ও সহযোগিতা নিয়েই ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছি। ক্ষমতায় গেলে জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জমিয়ত নিরলসভাবে কাজ করবে ইনশআল্লাহ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে উপজেলা জমিয়ত কেন্দ্রিক আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আলী বলেন, ন্যায় ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়, তাই ইসলামী আদর্শে পরিচালিত রাজনীতির মাধ্যমেই সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি জনগণের সেবার অঙ্গীকার। আমাদের নেতারা ও কর্মীরা মাঠে মাঠে ন্যায়ের বার্তা পৌঁছে দিচ্ছেন। জনগণই পরিবর্তনের শক্তি, তাই আসন্ন জাতীয় নির্বাচনে খেজুরগাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার এই আন্দোলনকে সফল করুন।

তিনি আরও বলেন, যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের আর সুযোগ দেওয়া যাবে না। ন্যায়, সত্য ও ইনসাফের পক্ষে যারা থাকবে, ইতিহাস তাদেরই পাশে থাকবে।

গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য পেশ করেন, জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আমিনুর রশিদ গোয়াইনঘাটি ও শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিমসহ তৃণমূল জমিয়তের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X