ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে আ.লীগ নেতার মৃত্যু

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন হেলাল। ছবি : সংগৃহীত
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন হেলাল। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইব্রাহিম হোসেন হেলাল (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ছিলেন।

নিহত ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার (পাবনা-সিরাজগঞ্জ) সাধারণ সম্পাদক ছিলেন। দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ জানান, ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। কিন্তু বিষয়টি সে সময়ে আমলে নেননি তিনি। গত ৩/৪ দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন, ১৫ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তার।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ ইব্রাহিম হোসেন হেলালের শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বিকেলে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তাকে আজমপুর কবরস্থানে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১০

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৪

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৫

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৬

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৭

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

২০
X