চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ভোলার চরফ্যাসনে তামিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (০১ নভেম্বর) রাতে উপজেলার আবুবক্করপুর ইউনিয়নের রোদের হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

তামিম ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে আবুবক্করপুর আমিনা ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তামিমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে ডোবায় ফেলে দেয়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোববার (০২ নভেম্বর) সকালে আবুবক্করপুর আমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

এ ঘটনার বিচার না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করেন।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার কালবেলাকে জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X