ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশ বৈঠকের স্থান নিয়ে সংঘর্ষে আহত ২০

ভাঙ্গা থানা। ছবি : সংগৃহীত
ভাঙ্গা থানা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে গ্রামবাসীর মধ্যে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকানসহ বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপীনাথপুর গ্রামের লিটন মাতব্বরের দলের সাইমুন ও নজরুলের সঙ্গে, কুদ্দুস মুন্সির দলের রিপন মুন্সির ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। স্থান নির্ধারণ করা হয় গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সে অনুযায়ী মাতব্বররা রোববার সালিশে উপস্থিত হন। সেখানে লিটন মাতব্বরের দলের লোকজন লাবু ও আরিফ পূর্ব নির্ধারিত ওই স্কুল মাঠে সালিশ বৈঠকে না বসার ঘোষণা দেয়।

এ নিয়ে উভয় গ্রুপের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত এ সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন কালবেলাকে জানান, এ ঘটনায় কোনো পক্ষের অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X