রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভিয়েলাটেক্স লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কারখানার সামনে পুলিশের সতর্ক অবস্থান। ছবি : কালবেলা
কারখানার সামনে পুলিশের সতর্ক অবস্থান। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড (ভিয়েলাটেক্স গ্রুপ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ভোরে কারখানার গেটে তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়, বিদেশি বায়ারের বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন বিঘ্নিত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকরা জানান, সকালে কাজে এসে গেটে তালা ঝুলতে দেখে ভয় ও আতঙ্কে আছি। নোটিশ লাগানো আর চারদিকে পুলিশ দেখে মনে হচ্ছিল বড় কিছু ঘটনা ঘটেছে। এ দিকে সকালের দিকে ৩০০–৪০০ শ্রমিক কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় শিল্প পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলি ও আশপাশের এলাকায় ছড়িয়ে অবস্থান নেন।

কারখানার এইচআর অ্যাডমিন মাহবুব বলেন, আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি। অফিসে নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সেলিম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X