গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পা পিছলে পড়ে গেলেন ট্রেনের নিচে, অতঃপর...

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান জালাল উদ্দীন। ছবি : সংগৃহীত
দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান জালাল উদ্দীন। ছবি : সংগৃহীত

গাজীপুরে শ্রীপুরে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত জালাল উদ্দীন মারা গেছেন। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটনা ঘটে। জালাল উদ্দীন (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্টেশনের দুই লাইনে দুটি ট্রেন দাঁড়ানো ছিল এবং একই সঙ্গে দুটি ট্রেন ছাড়ে। হঠাৎ করে জালাল উদ্দীন এক নম্বর লাইনে দৌড়াতে থাকে। পা পিছলে চোখের পলকে পড়ে যায় ট্রেনের নিচে। এরপর জামালপুর কমিউটার ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়।

তারা আরও বলেন, ট্রেন চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে নিজের নাম-ঠিকানাও বলেছেন। সেখানে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু বলেন, রাতেই তিনি মারা গেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার রাত ৯টার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজন মানুষ জালাল উদ্দীন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এমন ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। এ ছাড়া বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X