বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন

বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজন শুরু হচ্ছে আজ (৪ নভেম্বর)। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ আয়োজনের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ‘শতবর্ষী ঋত্বিক ঘটক’ শীর্ষক এই বছরব্যাপী কর্মসূচিতে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, আলোচনা সভা ও গবেষণাধর্মী আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের জীবন ও কর্মের ওপর আলোচনা হবে, পাশাপাশি প্রদর্শিত হবে তার কালজয়ী চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আকরাম খান, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক শাহীন দিল রিয়াজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নাম। দেশভাগ-নির্ভর তার বিখ্যাত ত্রয়ী চলচ্চিত্র — ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ও ‘সুবর্ণরেখা’ — বাংলা সিনেমাকে দিয়েছে নতুন মাত্রা ও বৈশ্বিক স্বীকৃতি।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ জানিয়েছে, ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরব্যাপী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে চলচ্চিত্র ও সংস্কৃতিসংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X