বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ছবি : কালবেলা
মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুরের লারিজ ফ্যাশনস গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলাল মিয়ার মেয়ে।

সহকর্মী শ্রমিকরা জানান, রোববার রাতে কারখানায় কাজের সময় রিনা অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা মঞ্জুর না করে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

তারা আরও জানায়, রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে লারিজ ফ্যাশনসের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে নেমে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনসের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের শান্ত করতে ও যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ মাঠে কাজ করছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X