ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

ময়মনসিংহের ৯টি আসনে মনোনীত বিএনপির প্রার্থী। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ৯টি আসনে মনোনীত বিএনপির প্রার্থী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। সে ধারাবাহিকতায় ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

এ ঘটনায় ২টি আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হলেও অন্য আসনগুলোতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে উৎসবের খবর পাওয়া গেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেন।

ময়মনসিংহের ৯টি আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও শেরে বাংলা একেএম ফজলুল হকের নাতজামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।

তবে প্রার্থী ঘোষণায় স্থগিত রাখা আসনগুলো হলো— হেভিওয়েট সংসদীয় আসন ময়মনসিংহ-৪ (সদর) এবং রাজনীতির উত্তপ্ত জনপদ হিসাবে পরিচিত ময়মনসিংহ-৯ (গফরগাঁও)। এ নিয়ে দলটির নেতাকর্মী, প্রার্থীদের সমর্থক-অনুসারিসহ সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন সারা দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X