বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৪

আটককৃত ভুয়া ডিবি। ছবি : কালবেলা
আটককৃত ভুয়া ডিবি। ছবি : কালবেলা

সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা যেন থামছেই না। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ায় একটি ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৬৪ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, তিনটি ধারাল অস্ত্র, একটি ওয়াকিটকি ও ডিবির পোশাক উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বর্ধনগাছা দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম মেম্বারের ছেলে মো. রবিউল করিম ওরফে সুলভ (৩০) ও দহাকালা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মাসুদ করিম (৫০), রাজবাড়ির বালিয়াকান্দি থানার সোনাপুর এলাকার মৃত নবীউল্লাহ মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন ওরফে মাসুদ মিয়া (২৯), পাবনার চাটমোহর থানার চাটমোহর কাজিপাড়া এলাকার মো. আবজাল হোসেনের ছেলে মো. আব্দুল খালেক (৩৪)।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ায় উত্তরা এইআরই ইপিজেড শাখা থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তোলেন মেসার্স সানী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ইউসুব আকন। ব্যাংক থেকে বের হয়ে পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর একটি প্রাইভেটকার থেকে ডিবির পোশাকের আদলে পোশাক পরা পাঁচজন নেমে তার গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইউসুবের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকার নিয়ে সটকে পড়েন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

আশুলিয়া থানা পুলিশের একটি দল বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্রাইভেটকারটি পুলিশ আটক করে। এ সময় গাড়ি থেকে চারজনকে আটক করা হয়। তবে কৌশলে মো. রুবেল পালিয়ে যায়। পরে থানায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার ও উপপরিদর্শক এমদাদুল হক প্রমুখ।

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও আতকৃতরা ডিবি পরিচয়ে সাভারসহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১০

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১১

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১২

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৪

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৫

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৬

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৮

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৯

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

২০
X