শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ স্লোগান সামনে রেখে পদ্মার পানি ন্যায্য বণ্টন দাবিতে‌ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপি।

বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এ নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার পানির ন্যায্য বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি; থাকব।’

প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. হারুনুর রশীদ। তিনি বলেন, ‘পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এ আন্দোলন শান্তিপূর্ণ; কিন্তু দৃঢ়-ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X