মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ল লাইনে

রেললাইনে ভেঙে পড়া চলন্ত ট্রেনের যন্ত্রাংশ। ছবি : কালবেলা
রেললাইনে ভেঙে পড়া চলন্ত ট্রেনের যন্ত্রাংশ। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের একটি চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ হঠাৎ করে রেললাইনের ওপর ভেঙে পড়ে। এতে রেললাইনের পাথরের আঘাতে গেটম‍্যান ও রেলক্রসিং পারাপারের অপেক্ষমাণ কয়েকজন পথচারী আহত হন।

বুধবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে বাবরা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনটি দুপুর ১২টার দিকে বাবরা রেলগেট এলাকা অতিক্রম করে। এ সময় ট্রেনটির শেষ বগির একটি চাকার স্প্রিংসহ কিছু যন্ত্রাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া যন্ত্রাংশের আঘাতে পাথর ছুটে রেলগেটের গেটম‍্যান ও রেলক্রসিং পারাপারের জন্য অপেক্ষমাণ কয়েকজন পথচারীর শরীরে লাগে। পরে তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেন।

বাবরা রেলগেটের গেটম‍্যান হেলাল উদ্দিন বলেন, ঘটনার সময় আমি রেললাইনের পাশে দাঁড়িয়ে পতাকা উড়িয়ে সংকেত দিচ্ছিলাম। ট্রেনটি ক্রসিং অতিক্রমের পরই আমি স্টেশন মাস্টারকে ফোন করে ঘটনাটি জানাই।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন কালবেলাকে বলেন, চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি দুপুর ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। তৎক্ষণাৎ ট্রেনটি পরীক্ষা করে দেখা যায়, ৪১৩২ নম্বর লাগেজভ‍্যানের একটি চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ ভেঙে পড়ে গেছে। বগিটি চলাচলের উপযোগী না থাকায় সেখান থেকে মালপত্র সরিয়ে অন্য বগিতে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি দুপুর ১টা ১৮ মিনিটে স্টেশন ত‍্যাগ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X