ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সংস্কারের প্রতিপক্ষ নয় : ডা. জাহিদ

আলোচনা সভায় বক্তব্য দেন জাহিদ হোসেন। ছবি : কালবেলা
আলোচনা সভায় বক্তব্য দেন জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন তারা সত্যিকার অর্থে শাক দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮নং ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, এই দেশ, দেশের মানুষ মানুষ ও ইতিহাস বলবে— বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপির ইতিহাস মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস।

তিনি বলেন, কোনো এক উপদেষ্টা বলেছে— ‘বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না’। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই— ‘আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নাওনি— ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার ওপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য।’

তিনি আরও বলেন, বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির ও পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X