সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করবে : বাবুল

সমাবেশে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। ক্ষমতায় আসার পর প্রত্যেক কৃষকের জন্য বিশেষ কৃষি কার্ড প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থাকে স্থিতিশীল করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেবে।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার মজুমদার বাজারে কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, এ দেশ কৃষকের ঘামে বাঁচে, ধানের শীষে বাঁচে। অথচ সবচেয়ে অবহেলিত এ কৃষক সমাজ। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক আর অবহেলিত থাকবে না। সার, বীজ, সেচ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণ সুলভমূল্যে নিশ্চিত করা হবে। কৃষক যেন ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে, সেই বাজার নীতি চালু করা হবে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের ভুল সিদ্ধান্ত ও কৃষি নীতির অব্যবস্থাপনার কারণে কৃষক আজ দিশাহারা। উৎপাদন খরচ বাড়লেও কৃষক তার ফসলের সঠিক দাম পাচ্ছেন না। বিএনপি কৃষকবান্ধব দল, তাই কৃষককে শক্তির কেন্দ্রবিন্দুতে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X