জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

সুনামগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
সুনামগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সামনের বেড়াতে অটোরিকশা লাগাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত যুবক গোতগাঁও গ্রামের আঙ্গুল মিয়ার পুত্র শামিম মিয়া (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সামনে শামীম বেড়া দিচ্ছিলেন। একই এলাকার রবিউল অটোরিকশা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেড়াতে লেগে ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শামীম ও রবিউলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ও তার ভাই রাহিম মিয়া এসে শামীম মিয়াকে সুলফি দিয়ে আঘাত করে। শামীমকে ঘটনাস্থল থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

গোতগাঁও গ্রামের মেম্বার মজুমদার আলী বলেন, শামিম মিয়া বাড়ির সামনে বেড়া দিচ্ছিলেন। রবিউলের অটোরিকশাটি বেড়াতে আঘাত করে। পরে শামীম ও রবিউলের কথাকাটাকাটি হয়। পরে রবিউল বাড়ি থেকে সুলফি এনে শামীমকে আঘাত করে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X