বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগের ৩ নেতাকর্মী। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রলীগের ৩ নেতাকর্মী। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে ‘১৩ নভেম্বর লকডাউন’; ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’; ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানারসহ ৩ জন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কালিতলা গ্রোয়েনের নৌঘাট থেকে তাদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সন্ধ্যায় সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

গ্রেপ্তাররা হলেন— সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে ছাত্রলীগের কর্মী সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাটে সারিয়াকান্দি উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় ৩ যুবককে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন লেখা সম্বলিত একটি ব্যানার পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ৩ জন সারিয়াকান্দি থানার হেফাজতে রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X