হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে তিন দিনে ৪ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রামের হাটহাজারীতে গত তিন দিনে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে তিনটি মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও একটির পরিচয় এখনও মেলেনি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারী চৌধুরীহাটের পশ্চিমে ঠান্ডাছড়ি এলাকার সুলতান কোম্পানির বাড়ির সামনে পাকা রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশায় করে মো. জাফর নামের এক ব্যক্তির মরদেহ ফেলার সময় স্থানীয়দের সহায়তায় মো. রুবেলকে (৩২) আটক করে পুলিশ।

পরবর্তীতে ঘটনার চার ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত জান্নাতুল ফারিয়া রিয়া প্রকাশ রিয়া মনি (২০) ও শিরু আক্তার (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) পৌর সদরের পশ্চিমে আলমপুর জুন নুরাইন মাদ্রাসাসংলগ্ন একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত (৫০-৬০) ব্যক্তির মরদেহ ও বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেইট থেকে ভাসমান এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার মুনিয়া পুকুর পাড় এলাকার মুন্সি বাড়ির রেল লাইনসংলগ্ন ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ে আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

টানা তিন দিনে চার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, পরিচয় শনাক্ত হওয়ার মরদেহ করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে মদুনাঘাটের অর্ধগলিত মরদেহেটির পরিচয় এখনও পাওয়া যায়নি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

১০

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১১

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১২

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৪

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৫

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৬

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৭

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৮

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৯

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

২০
X