মুক্তাগাছা (ময়মমনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ ধর্ষককে ধরে পুলিশে দিল জনতা 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশায় তুলে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন- পংকজ দে (১৯), রোমান (২৩), এমরান হোসেন(৩২)। আরেক অভিযুক্ত আমির হোসেন (২৮) পলাতক।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামেন। বাড়ি যাওয়ার পথে পংকজ দের সঙ্গে দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক পংকজ ও তার তিন সহযোগী অটোচালক রোমান, আমির হোসেন এবং এমরান ধর্ষণ করে।

আরও জানা গেছে, ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মিলে বুধবার রাতে সালিশের কথা বলে তিন ধর্ষক ডেকে আনে। এ সময় তারা জনসম্মুখে ঘটনার কথা স্বীকার করে। পরে এলাকাবাসী তাদের তিনজনকে বেঁধে রেখে থানা পুলিশে খবর দিলে তাদের থানায় নিয়ে আসে। অপর একজন বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার রাতেই ভিকটিমের মা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

ভুক্তভোগী জানান, অভিযুক্তরা রাতেই তিনবার পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে অটোরিকশায় উঠিয়ে সেখানেও ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ২টার দিকে একটি ফিশারির পাড়ে রেখে পালিয়ে যায়। পরদিন বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, এলাকাবাসীর সহায়তায় পুলিশ বুধবার রাতে তিন ধর্ষককে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X