বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম
অনলাইন সংস্করণ

‘জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ উদ্দেশ্যপ্রণোদিত’

বগুড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। ছবি : কালবেলা
বগুড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। ছবি : কালবেলা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, আমাদের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির যে অপবাদ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আমরা কোনোদিন বেহেস্তের টিকিট বিক্রি করিনি। বরং কীভাবে চললে বেহেস্ত পাওয়া যাবে সে কথা বলি। বেহেস্ত দেওয়া মালিক একমাত্র আল্লাহ তাআলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বগুড়ার শাজাহানপুরের আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে শাজাহানপুর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আওয়ামী শাসনামলে দেশের ধর্মীয় পরিবেশ ছিল চরমভাবে লাঞ্ছিত—তাফসির মাহফিলে উঠে আলোচকের হাতে থাকা মাইক কেড়ে নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটানো হয়েছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া অপতৎপরতা বিভিন্নভাবে অব্যাহত আছে। এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক হতে হবে এবং সাধারণ মানুষকে সতর্ক করার দায়িত্বও তাদের। তিনি বলেন, দেশের ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ; এই ঐক্য ভেঙে দিতে দেশ–বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। ঈমানী শক্তি নিয়ে সবাইকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির আলহাজ আব্দুল লতিফ প্রামানিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল লতিফ বাবু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X