রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না : মিনু

রাজশাহীতে এক আলোচনা সভায় বক্তব্য দেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
রাজশাহীতে এক আলোচনা সভায় বক্তব্য দেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। তাই এখনই ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।

রোববার (১৬ নভেম্বর) রাজশাহী নগরীর রানীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্মের নামে মিথ্যাচার করে ভোট কেনার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার থেকে মানুষকে ফেরাতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো বিভেদ বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

রাজশাহী বিএনপির ঘাঁটি উল্লেখ করে সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কথা জানান মিজানুর রহমান মিনু। এক্ষেত্রে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, নির্বাচনী কাজে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করবেন এবং ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করবেন।

মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X