আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু। ছবি : কালবেলা
গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু। ছবি : কালবেলা

রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ মিয়া শানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ও সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।

এর আগে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

তিনি বলেন, শাহনেওয়াজ মিয়া শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং উপজেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়।

তাদের মধ্যে শাহনেওয়াজ মিয়া শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X